Barak UpdatesAnalyticsBreaking News
জয়ী করেছেন জনগণ, এ বার আমার কাজ : কিশোর নাথ
ওয়ে টু বরাক, ৪ মে : কংগ্রেসের কাছ থেকে বড়খলা আসন পুনরুদ্ধার করল বিজেপি। এই আসনে কংগ্রেস প্রার্থী ডাঃ অমিত কালোয়ারকে ৩৬,৬১৩ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির কিশোর নাথ। গত নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন কংগ্রেসের মিসবাহুল ইসলাম লস্কর।
এ দিন জয়ের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কিশোর নাথ বলেন, ৫ বছর পর আবার বিজেপির টিকিটে নির্বাচনে নেমেছেন। এ বার জনগণ তাঁকে বিপুল ভোটে জয়ী করেছেন। ফলে বড়খলাকে নিয়ে তাঁর অনেক স্বপ্ন রয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে সার্বিক উন্নয়নে তিনি নজর দেবেন। সঙ্গে এও বলেন, গত ৫ বছর ধরে তিনি দলের সঙ্গে থেকে এলাকার উন্নয়নে সচেষ্ট ছিলেন। আর সেজন্যই জনগণ তাঁর ওপর ভরসা রেখেছেন।

