Barak UpdatesHappeningsBreaking News
জুবিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সোনাইয়ে যুবক ধৃত
ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর: জুবিন গর্গকে নিয়ে অসমের মানুষের আবেগ যখন বাঁধনহারা রূপ নিয়েছে, সে সময়ে তাঁকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে শ্রীঘরে যেতে হল সোনাইর এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ফরিদুল হক লস্কর। স্বাধীনবাজার এলাকায় তার এক মোবাইল মেরামতির দোকান রয়েছে। ধৃত সমাজমাধ্যমে জুবিনকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করে ভিডিয়ো করেছেন এবং সেটি ছড়িয়ে পড়ায় অশান্তির আশঙ্কা দেখা দিয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।



