Barak UpdatesHappeningsBreaking News
গৌড়ীয় নৃত্যে জাতীয় স্বীকৃতি শিলচরের পুনম ধরের

ওয়েটুবরাক, ১ জুন: গৌড়ীয় নৃত্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক পুনম ধর। তিনি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সিসিআরটি-র সিনিয়র ন্যাশনাল স্কলারশিপ ২০২৬ লাভ করেছেন।
দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত সাধনা এবং একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণের পর এই সাফল্য অর্জিত হয়েছে। এই সম্মানকে তিনি নিজের শিল্পচর্চার স্বীকৃতি হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে গৌড়ীয় নৃত্যের প্রসার ও সংরক্ষণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এই অর্জনের পেছনে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর গুরু, বরাক উপত্যকার বিশিষ্ট নৃত্যশিল্পী সত্যজিৎ বসু (জয়)-র প্রতি। শৈশব থেকে গৌড়ীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য ও লোকনৃত্যের প্রশিক্ষণ, সাহস ও প্রেরণা দিয়ে তাঁকে শিল্পচর্চার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়াও তিনি তাঁর পিতা-মাতা ত্রিনাথ ধর ও রমনা ধর-এর ত্যাগ, আশীর্বাদ ও নিরন্তর সমর্থনের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং গৌড়ীয় নৃত্যের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।



