NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতেই হবে জুবিনের শেষকৃত্য, যোরহাটে যাবে চিতাভস্ম
ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: কাতারে কাতারে লোক পথে। সবার চোখে জল। গোটা অসম যেন সরুসাজাই স্টেডিয়ামমুখী।
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সোমবারও ভোগেশ্বর বড়ুয়া স্টেডিয়ামে শায়িত থাকবে গায়ক জুবিন গর্গের দেহ। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অসমে রাষ্ট্রীয় শোক মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পরে সরকার সিদ্ধান্ত নিয়েছে, গুয়াহাটিতে কামারকুচি এনসি গ্রামের হাতিমুরায় ১০ বিঘা জমিতে জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেখানে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে চিতাভস্ম যোরহাটে নিয়ে যাওয়া হবে এবং ঐতিহাসিক শহরের সঙ্গে তাঁর সম্পর্ককে সম্মান জানাতে সেখানেও একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে।



