Barak UpdatesHappeningsBreaking News

গাড়ি থেকে ভোজ্যতেল চুরি, তিনজন গ্রেফতার

ওয়েটুবরাক, ১০ আগস্ট: কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত চান্নিঘাট এলাকায় একটি গাড়ি থেকে ধারা তেল চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। চুরি করা তেল রাজনগর, ভাগা ও ধলাই এলাকার তিনটি গোডাউনে মজুত করে রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টা নাগাদ স্থানীয় সূত্রে খবর আসে, চান্নিঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা এএস ২৬ এসি ১১৯৭ নম্বরের একটি গাড়ি থেকে দুষ্কৃতীরা তেল চুরি করেছে। চুরি করা তেল পরবর্তীতে তিনটি গোডাউনে মজুত করা হয়েছে।

খবর পেয়ে লায়লাপুর পুলিশ ফাঁড়ির কর্মীরা রাজনগর এলাকায় অভিযান চালান। অভিযানে ৪৮৮ টিন এবং ৫৫১ কার্টন মাস্টার অয়েল উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনে ১ লিটারের ১২টি করে বোতল ছিল।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন—রাজনগরের আজমত আলির ছেলে দিলবার হুসেন লস্কর, চান্নিঘাটের সুমাইন আলি লস্করের ছেলে সাইমুল উদ্দিন লস্কর এবং রাজঘাট পার্ট-২ এলাকার মইনুল হক মজুমদারের ছেলে নাজমুল হুসেন মজুমদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker