Barak UpdatesHappeningsBreaking News
কাল উত্তর করিমগঞ্জের বেবিল্যান্ড স্কুলে পুনর্ভোট
ওয়েটুবরাক, ১০ এপ্রিল: বৃহস্পতিবার অনুষ্ঠিত অসম বিধানসভা নির্বাচনে এক আসনে পুনর্ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী শনিবার ওই ভোটকেন্দ্রে ফের ভোটগ্রহণ করা হবে। কমিশন জানিয়েছে, উত্তর করিমগঞ্জ আসনের বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুলে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নতুন করে ভোটগ্রহণ হবে।


