Barak UpdatesHappeningsBreaking News

কনকপুরে দেড়শো মহিলাকে পূজার বস্ত্র

ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বর: এ বারও শিলচরের কনকপুর এলাকায় দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল। বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পালের বিশেষ প্রচেষ্টায় বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫০ জন দুঃস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গাপূজার দিনগুলো যেন সবার সুন্দরভাবে কাটে, সেজন্যই এই প্রয়াস। আজকের কর্মসূচিতে উপস্থিত থেকে দিলীপবাবু বলেন, সবার জীবন যেন আনন্দে ভরে ওঠে, তা-ই তিনি মা দুর্গার কাছে কামনা করেন।

এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন কনকপুর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব ধীরেন্দ্র চন্দ্র দাস, সুধাংশু দাস, কনক সংঘ ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দেব, পিন্টু পাল, অপু রায়, প্রভাত চন্দ, রূপক ভট্টাচার্য, ধনু রায় প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker