India & World UpdatesHappeningsBreaking News
এ বারও ৭৮ দিনের বোনাস পাবেন রেলকর্মীরা

ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বর: এবারও রেল কর্মচারীদের জন্য ৭৮ দিনের বেতন ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ হিসেবে মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত বছরও রেলকর্মীরা ৭৮ দিনের বেতনই বোনাস হিসাবে পেয়েছিলেন। রেলের ১০.০৯ লক্ষ নন গেজেটেড কর্মী এই বোনাস পাবেন।
রেল মন্ত্রক জানিয়েছে, রেলকর্মীদের অসাধারণ কর্মক্ষমতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের ৭৮ দিনের বোনাস অনুমোদন করেছেন। তাঁরই সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ১০,৯১,১৪৬ রেল কর্মচারীকে ১৮৬৫.৬৮ কোটি টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বোনাসের সর্বাধিক সীমা হল ১৭ হাজার ৯৫১ টাকা।


