Barak UpdatesAnalyticsBreaking News

উনিশ স্মরণে আজ সম্মিলিত মঞ্চের মহা পথচলা

ওয়ে টু বরাক, ১৭ মে : শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ উনিশে মে উপলক্ষে এ বারও মহা পথচলার আয়োজন করেছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় রাঙ্গিরখাড়ির নেতাজি পয়েন্ট থেকে শুরু হবে এই পথচলা। শহিদ শ্রদ্ধায় আয়োজিত এই মিছিলে রাজনীতির উর্ধ্বে উঠে ব্যক্তি, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানকে শামিল হতে আহ্বান জানিয়েছে মঞ্চ। একইসঙ্গে সব ভাষা ও জাতিগোষ্ঠীর মানুষকেও মিছিলে পায়ে পা মেলানোর আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতি বছরই ১৭ মে উনিশের শহিদ শ্রদ্ধায় শহরে মহা পথচলার আয়োজন করে থাকে মঞ্চ।

এ বছর উনিশে মে-তে প্রয়াত নন্দকিশোর সিংহের পরিবারের হাতে উনিশের সম্মান তুলে দেবে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। বিবেক আচার্যকে জানানো হবে শিল্পী সম্মান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker