Barak UpdatesAnalyticsBreaking News
উনিশে মে-তে গ্রুপ অব কালার্সের চিত্রশিল্পী শিবির
ওয়ে টু বরাক, ১৭ মে : উনিশে মে উপলক্ষে এক দিনের চিত্রশিল্পী শিবিরের আয়োজন করেছে দ্য গ্রুপ অব কালার্স। সোমবার উনিশে মে-তে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত গান্ধীবাগে চলবে এই শিবির। শিল্পীরা এ দিন ক্যানভাসে ছবি আঁকবেন। তবে অ্যাক্রেলিক কালার, প্লেট ও অন্যান্য সরঞ্জাম শিল্পীদের নিজে নিয়ে আসতে হবে।



