India & World UpdatesHappeningsBreaking News
ইউএনএইচআরসি থেকে সরে দাঁড়াল ট্রাম্পের আমেরিকা

ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারি: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি) থেকে সরে দাঁড়াল আমেরিকা। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি, গাজ়ায় প্যালেস্তাইনি শরণার্থীদের ত্রাণের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনআরডব্লিএ-র জন্য অর্থবরাদ্দ বাতিল করার কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্প সরকারের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ ‘পক্ষপাতদুষ্ট’।
এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ২০১৮ সালেও ইউএনএইচআরসি থেকে সরে এসেছিল আমেরিকা।



