Barak UpdatesHappeningsBreaking News

আসেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রশাসনের কর্তাদের সামনেই কাছাড় কলেজে নয়া অধ্যক্ষের দায়িত্ব নিলেন অপ্রতীম নাগ

ওয়ে টু বরাক, ৩১ জুলাই : বুধবার স্থায়ী অধ্যক্ষ হিসেবে কাছাড় কলেজে দায়িত্ব গ্রহণ করলেন ড. অপ্রতীম নাগ। তবে তার এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে এক প্রস্থ নাটক হয়ে গিয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন দাসকে ছাড়াই জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এদিন দায়িত্ব গ্রহণ করেছেন নতুন অধ্যক্ষ। তবে অধ্যক্ষ না থাকলেও কলেজ পরিচালন সমিতির সভাপতি ড. পার্থঙ্কর চৌধুরী এই দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন। ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তীও।

বুধবার সকাল ১০টা নাগাদ কাছাড় কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে হাজির হন ড. অপ্রতীম নাগ। কিন্তু তিনি গিয়ে অনেকক্ষণ বসে থাকার পরও উপস্থিত হননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন দাস। তাঁর মোবাইলে ফোন করে সুইচ অফ পাওয়া যায়। এমনকি তাঁর বাড়িতে লোক পাঠিয়েও দেখা যায় তালা বন্ধ। এরপরই প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন পরিচালন সভাপতি। আসেন বিধায়ক দীপায়ন চক্রবর্তীও।

কিছুক্ষণ পর কাছাড় কলেজে এসে উপস্থিত হন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার অন্তরা সেন এবং একজন সহকারী কমিশনার পি চরাই। তাদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাড়াই কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অপ্রতীম নাগ।

কিন্তু দায়িত্ব হস্তান্তর পর্বে কেন উপস্থিত থাকলেন না রতন দাস? এ বিষয়টি খুব একটা গায়ে মাখাতে চাননি বিধায়ক থেকে শুরু করে পরিচালন সমিতির সভাপতি সহ অনেকেই। এ প্রসঙ্গে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেছেন, কাছাড় কলেজে বিগত দিনে যে নোংরা রাজনীতি চলেছে তা আগামীতে নতুন অধ্যক্ষের আমলে নিশ্চয়ই পুনরাবৃত্তি ঘটবে না। তবে কলেজে কোনওধরনের সমস্যা হলে বিধায়ক হিসেবে তিনি এগিয়ে আসবেন বলেও এদিন স্পষ্ট জানিয়েছেন। পার্থঙ্কর চৌধুরী বলেন, গত ১০ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রতন দাসের তিন মাসের মেয়াদ শেষ হয়েছে। ফলে তাঁর অনুপস্থিতি বড় বিষয় নয়। নতুন অধ্যক্ষ ড. নাগ কলেজের পঠন পাঠন ইতিবাচক ভাবনা নিয়ে এগিয়ে যাবার বার্তা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker