India & World UpdatesHappeningsBreaking News

আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত কামালদীপ পুরকায়স্থের গবেষণাপত্র

ওয়েটুবরাক, ২৮ মে : বরাক উপত্যকার তরুণ গবেষক কামালদীপ পুরকায়স্থের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড জার্নাল International Journal of Novel Research and Development (IJNRD)-এ।গবেষণাপত্রটির শিরোনাম “A Historical Study of Badarpur Fort: From Islamic Inception to British Expansion (14th–17th Century)”। এই গবেষণায় বদরপুর দুর্গের ঐতিহাসিক গুরুত্ব, ইসলামিক শাসনামল থেকে ব্রিটিশ সম্প্রসারণ পর্যন্ত তার বিবর্তন এবং উত্তর-পূর্ব ভারতের ইতিহাসে এর ভূমিকা তুলে ধরা হয়েছে। গবেষণাপত্রটি ২০২৬ সালের মে মাসে প্রকাশিত জার্নালের ভলিউম ১১, ইস্যু ৫-এ অন্তর্ভুক্ত হয়েছে।

কামালদীপ পুরকায়স্থ ইতিহাস, ঐতিহ্য ও গবেষণার প্রতি গভীর আগ্রহ থেকে এই গবেষণা সম্পন্ন করেন। তাঁর এই কাজ বরাক উপত্যকা ও অসমের ঐতিহাসিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে সাহায্য করবে বলে মনে করছেন শিক্ষাবিদ ও গবেষক মহল।

এই প্রসঙ্গে কামালদীপ জানান যে, ভবিষ্যতেও তিনি ইতিহাস ও সমাজভিত্তিক গবেষণার কাজ চালিয়ে যেতে আগ্রহী।

উল্লেখ্য, IJNRD একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা জার্নাল, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ডাটাবেসে সূচিভুক্ত এবং বহুমাত্রিক গবেষণাপত্র প্রকাশের জন্য পরিচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker