NE UpdatesHappeningsBreaking News
অসম বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি

ওয়েটুবরাক, ২৮ মে : অসম বিধানসভায় ধ্বনি ভোটে ‘অসম অভিন্ন দেওয়ানি বিধি, ২০২৬ বিল’ পাস হয়েছে। বিলটি পাশ হওয়ার সময় বিরোধী কংগ্রেসের বিধায়করা তীব্র প্রতিবাদ জানিয়ে এটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলেন।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, অভিন্ন দেওয়ানি বিধির ধারণা নতুন নয়। ১৯২৫ সালে কংগ্রেসই প্রথম এই ধরনের বিধির দাবি তোলে। ১৯৩৭ সালে জওহরলাল নেহরুও এ বিষয়ে মত দেন বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এই বিলটি সংবিধানের অনুচ্ছেদ ৪৪-এর ভিত্তিতে তৈরি হয়েছে এবং এটি কোনও রাজনৈতিক মতাদর্শ দ্বারা প্রভাবিত নয়। বিরোধী শিবির অবশ্য এই বিলকে তীব্রভাবে সমালোচনা করেছে এবং আরও বিস্তৃত আলোচনার জন্য সেটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছে।



