NE UpdatesHappeningsBreaking News
অসমে তিনটি বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র বানাতে চান আম্বানি

ওয়েটুবরাক, ১৪ আগস্ট: রিলায়েন্স কর্তা অনিল আম্বানি অসমে তিনটি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করতে চান। এর মধ্যে একটি থাকবে শুধুমাত্র হাতিদের জন্য । এরমধ্যেই রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে অসম সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যপ্রাণীর সুরক্ষা, সংরক্ষণ এবং অসমের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় সহায়ক উদ্যোগগুলিকে সরকার গুরুত্ব দিচ্ছে। প্রস্তাবিত কেন্দ্রগুলির বাস্তবায়ন কতটা সম্ভব, তা খতিয়ে দেখে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। ফাউন্ডেশন চিঠিতে বলেছে, কোনও আর্থিক বা অন্যান্য দায়ভার ছাড়াই কেন্দ্রগুলি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। বনমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া সামাজিক মাধ্যমে চিঠিটি প্রকাশ করে অনন্ত আম্বানির এই প্রস্তাবের প্রশংসা করেছেন।



