Barak UpdatesHappeningsBreaking News
অলইছড়া কাণ্ডে ধৃতরা ছয়দিনের পুলিশ রিমান্ডে, সিট গঠিত
ওয়েটুবরাক, ৫ আগস্ট : হাইলাকান্দি জেলার অলইছড়ায় গণধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজির করে ছয় দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী পুলিশ। আদালত প্রসেনজিৎ মালাকার ওরফে অপু মালাকার এবং জয়দীপ রী নামে দুই অভিযুক্তকে ছয় দিনের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুর করে। অপর অভিযুক্ত নাবালককে জুভেনাইল হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলার তদন্তে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এসডি বড়ুয়ার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কাটলিছড়া থানায় দায়ের হওয়া ৮৩/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধেই পকসো আইনের ৬ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(১) ও ১০৩(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।


