Barak UpdatesHappenings

অরুণাচলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে কাছাড় জেলা রুদ্রপাল সমিতি

ওয়ে টু বরাক, ৩ আগস্ট : গত ৩১ জুলাই অরুণাচল কুমারপাড়া এলাকায় সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো চার যুবকের পরিবারের পাশে দাঁড়াল কাছাড় জেলা রুদ্রপাল সমিতি। রবিবার সমিতির এক প্রতিনিধিদল নিহতদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জ্ঞাপন করে। তারা এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং সমিতির পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা তুলে দেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই অরুণাচল কুমারপাড়া এলাকায় একটি নির্মীয়মান তিনতলা ভবনের বিশাল আকারের জলের ট্যাঙ্কের ভিতরে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েন স্থানীয় রুদ্রপাল সম্প্রদায়ের তিন দিনমজুর নির্মাণ শ্রমিক—নন্দন পাল, দেবাশিস পাল ও শ্যাম্পু পাল। পরে তাঁদের উদ্ধারের জন্য সাহসিকতার সঙ্গে ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করেন স্থানীয় যুবক নিলয় পাল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।

এই হৃদয়বিদারক ঘটনায় সমগ্র এলাকার পাশাপাশি রুদ্রপাল সমাজেও গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা জানান সমিতির প্রতিনিধিরা। একই সঙ্গে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তাঁরা।

এদিনের প্রতিনিধিদলে কাছাড় জেলা রুদ্রপাল সমিতির সভাপতি ধনঞ্জয় পাল, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি পাল, সহ সভাপতি ভাসান পাল, সীতেশ চন্দ্র পাল, সুমন্ত সারথি পাল, সাংগঠনিক সম্পাদক শুভেন্দু পাল, মধূ পাল, শ্যামসুন্দর পাল সহ রাজেশ পাল, নবজ্যোতি পাল, জিতেন পাল সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, অকালে চারজন পরিশ্রমী যুবকের এই মর্মান্তিক মৃত্যু সমাজের এক অপূরণীয় ক্ষতি। তাঁদের শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে সমগ্র রুদ্রপাল সমাজ তাঁদের পাশে রয়েছে এবং আগামী দিনেও মানবিক দায়বদ্ধতা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker