Barak UpdatesHappeningsBreaking News
অভিস্মিতা ও অভিষেক এর জন্মদিন উপলক্ষে ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান শিবির

ওয়ে টু বরাক, ২৮ আগস্ট : বরাকভ্যালি ভলান্টালি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের চার্টার প্রেসিডেন্ট সব্যসাচী রুদ্রগুপ্তের কন্যা অভিস্মিতা রুদ্রগুপ্ত ও ফোরামের কাছাড় জেলা কমিটির সদস্য তথা লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার এর সার্ভিস চেয়ারপার্সন অভিষেক দাস এর জন্মদিন উপলক্ষে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার বিকেলে কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টারে অনুষ্ঠিত শিবিরের উদ্যোগ নেওয়া হয় ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে। শিবির আয়োজনে সহযোগিতায় এগিয়ে আসে লায়ন্স ও লিও ক্লাব শিলচর গ্রেটার ও শিলচর কেয়ার।

শিবিরে এ দিন স্বেচ্ছায় রক্তদান করেন সমুজ্জ্বল নাথ, অশোক নাথ, রত্নদ্বীপ দত্ত, দেবাশিস দেব, রবিউল আমিন চৌধুরী, বিপ্লব চক্রবর্তী, উদ্দীপন চন্দ, অভিষেক দাস, তাপস দাস, জগদীশ দাস, অর্কজিৎ পাল, জগন্নাথ বণিক, সংখ্যায়ন পাল, মৈনাক শর্মা পুরকায়স্থ, ইন্দ্রনীল রুদ্রগুপ্ত ও সব্যসাচী রুদ্রগুপ্ত। চারজন এ দিন প্রথমবার রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকে ফোরামের পক্ষ থেকে একটি মেডেল ও শংসাপত্র ও ব্লাড সেন্টারের পক্ষ থেকেও পৃথক শংসাপত্র প্রদান করা হয়। লায়ন্স ও লিও ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হয় অভিনন্দন স্মারক ও সাথে মিষ্টিমুখ করানো হয়।
জন্মদিন উপলক্ষে এ দিন ব্লাড সেন্টারের পক্ষ থেকে অভিস্মিতা ও অভিষেককে দিয়ে কেক কাটানো হয়। শিবিরে ব্লাড সেন্টারের প্রধান তথা মেডিক্যাল অফিসার ডাঃ শবনম বাহার বড়ভূইয়া ও মেডিক্যাল অফিসার ডাঃ দিলোয়ার হুসেনের তত্বাবধানে রক্ত সংগ্রহ করা হয়।
ফোরামের পক্ষ থেকে উপস্থিত থেকে সহযোগিতা করেন ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল বণিক, কাছাড় জেলা কমিটির যুগ্ম সম্পাদক সৌম্যজ্যোতি ভট্টাচার্য, প্রচার সচিব শুভ চক্রবর্তী, সদস্য উজ্জ্বল দত্ত, বিপ্রজিত দাস প্রমুখ। এছাড়াও লায়ন্স ও লিও ক্লাব শিলচর গ্রেটার এবং শিলচর কেয়ারের অনেক সদস্যই উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ জোগান। সকলেই অভিস্মিতা ও অভিষেক এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।



