Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ের একাধিক স্থানে লায়ন্স ভ্যালিভিউর যোগ কর্মসূচি

ওয়ে টু বরাক, ২১ জুন : ‘আন্তর্জাতিক যোগ দিবস’ উপলক্ষে শনিবার লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউ-র সদস্যরা শিলচর মালুগ্রামের ডেফোডিল্স স্কুল, গনিরগ্রামের জেআর হায়ার সেকেন্ডারি স্কুল, গ্লোবাল পাবলিক স্কুল, রুকনি বাগানের নতুনটিলা এলপি. স্কুল ও গাগলাছড়া ক্লাবে আয়োজিত যোগ সম্বন্ধীয় সচেতনতা ও কর্মশালায় সামিল হন। প্রতিটি স্থানে বিশেষজ্ঞরা যোগাভ্যাসের উপকারিতা তুলে ধরেন ও যোগ ব্যায়ামের প্রশিক্ষণও দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে ক্লাব ভ্যালিভিউর পক্ষ থেকে পুষ্টিকর খাদ্যরূপে অঙ্কুরিত চানা, মটর, মুগ, ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ক্লাব ভ্যালিভিউর পক্ষে বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন যথাক্রমে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী, প্রকল্প চেয়ারপার্সন সায়েদ আহমেদ বড়ভূঁইয়া, বিশাল রায় ও বিবেকানন্দ রায়।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,ডেফোডিল্স স্কুলের ভাইস প্রিন্সিপাল বাবী দত্ত দে, যোগ প্রশিক্ষক শ্যামল দাস, সিনিয়র টিচার পম্পি সেনাপতি ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। জেআর.হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল আফজল উদ্দিন লস্কর, ভাইস প্রিন্সিপাল আবু লিয়াস সাদউদ্দিন লস্কর, গনিরগ্রাম ষ্টেট ডিসপেনসারির এমএইচও জাহেরা বেগম, গ্লোবাল পাবলিক স্কুলের প্রিন্সিপাল মনজুরুল হক লস্কর, শিক্ষিকা সুহানি ছেত্রী, টিলালাইন এলপি.স্কুলের প্রধান শিক্ষক ও লায়ন সদস্য বিশাল রায়, বিবেকানন্দ রায় ও অন্যান্যরা ছিলেন একাধিক স্থানে আয়োজিত যোগ শিবিরে। ক্লাব ভ্যালিভিউ যোগকে এক অভ্যাসে পরিণত করতে সবার কাছে অনুরোধ জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker