Barak UpdatesBreaking News
মেডিক্যালে জাপানিজ এনকেফেলাইটিসে মৃত্যু হাইলাকান্দির যুবকেরYouth from Hailakandi dies of Japanese encephalitis at Silchar Medical College

১৬ জুলাই : মঙ্গলবার জাপানিজ এনকেফেলাইটিসে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দিন সন্ধ্যায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মান্তু দাস নামের এক ব্যক্তি এই রোগের প্রকোপে মারা যান। বয়স ২১ বছর। তার বাড়ি হাইলাকান্দি জেলার পাইকান গ্রামে। এ দিন রাতেই তার মরদেহ পাইকান গ্রামে নিয়ে যাওয়া হয়। এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে হাইলাকান্দি জেলার লালা শহরের বাসিন্দা এক ব্যক্তি জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে মারা যান।




