NE UpdatesHappeningsBreaking News

আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল অসমে

ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর: আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিকদের জন্য রেজিস্ট্রেশন এবং তাদের ন্যায্য সুযোগসুবিধা প্রদানের লক্ষ্যে অসম সরকারের শ্রম বিভাগ একটি পোর্টাল চালু করেছে। ওই পোর্টালে শুধু অন্য রাজ্য থেকে আসা শ্রমিকদের কল্যাণেই  কাজ করা হবে।

অনেকদিন ধরেই আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্প গ্রহণের দাবি জানিয়ে আসছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। তাঁরা গত আগস্টে লেবার কমিশনারের কাছে এক দাবিপত্রও পেশ করে। এই প্রেক্ষিতেই ইউনিয়নের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সোমকে  চিঠি পাঠিয়ে রাজ্য শ্রম আয়ুক্ত জানিয়েছেন, সরকারি শ্রম বিভাগ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নামের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার ও তাদের জন্য ওয়েলফেয়ার স্কিম নেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছে। চিঠিতে তিনি উল্লেখ করেন যে, পরিযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণে শ্রম কমিশনারেট দায়বদ্ধ।

ইউনিয়নের এই দাবি মেনে নেওয়ায় কমিশনারেটকে সাধুবাদ জানিয়ে ইউনিয়ন এখন রাজ্যের অভ্যন্তরে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ আইনি ব্যবস্থা ও রুলস জারি করার জন্য অসম সরকারের কাছে দাবি জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker