India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের ওপর দিয়ে মায়ানমারের মানবিক করিডর গড়তে আপত্তি

ওয়েটুবরাক, ১ মে: আমেরিকার প্রস্তাব মেনে বাংলাদেশের মাটি ব্যবহার করে মায়ানমারের রাখাইন প্রদেশে ‘মানবিক করিডর’ গড়ার প্রস্তাবে আপত্তি উঠল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর নেতৃত্বে কয়েকটি বিরোধী সংগঠন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে অভিযোগ করেছে, মায়ানমারের বিদ্রোহী সংগঠন রাখাইন আর্মি নিয়ন্ত্রিত ওই প্রদেশে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে ‘মানবিক করিডর’ স্থাপন করতে দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে।



