Barak UpdatesHappeningsBreaking News
সর্বোদয় বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ তৈরি করে দিল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর

ওয়ে টু বরাক, ২৪ এপ্রিল : বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্র মোহন দত্ত (লাখুদা) প্রতিষ্ঠিত সর্বোদয় ট্রাস্টের জমিতে দশ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করে দিল রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। বিশিষ্ট ব্যক্তিত্ব তথা এবিসিআই ইনফ্রাসস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বুধমল বৈদ এই নতুন শ্রেণিকক্ষ তৈরি করে দিয়েছেন। ফিতে কেটে এই শ্রেণিকক্ষের উদ্বোধন করেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ৩২৪০ সুখমিন্দর সিং। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সভাপতি জয়জিৎ বিশ্বাস। উল্লেখ্য, সভাপতি জয়জিৎ বিশ্বাসের আন্তরিক প্রচেষ্টা এবং পরিশ্রমেই এই গৃহ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে গুণগত মান সহ সম্পন্ন হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক রোটারিয়ান জুহি শর্মা, বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান মূলঢান্দ বৈদ।

স্বাধীনতা সংগ্রামী লাখুদার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সর্বোদয় বিদ্যালয়ের ছাত্রী প্রিয়াঙ্কা পুরকায়স্থ । ট্রাষ্টৈর কার্যকরী সভাপতি ভাস্কর দত্তের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টৈর সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী।
ট্রাষ্টৈর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অশোক কুমার দেব, রামেন্দ্র ভট্টাচার্য, আইনজীবী শান্তনু নন্দন ভট্টাচার্য, পীযুষ কান্তি চক্রবর্তী, অতনু চৌধুরী, প্রবীর কুমার রায় চৌধুরী, মলয় চক্রবর্তী ,সুকল্পা দত্ত, প্রধান শিক্ষিকা অনিতা বসু সহশিক্ষিকা রূপশ্রী পুরকায়স্থ, মৌসুমী চৌধুরী বিপা দে, প্রাক্তন প্রধান শিক্ষকা মাধুরী চম্পা চৌধুরী, শর্মিষ্ঠা দে চৌধুরী।

সভাপতি ভাস্কর দত্ত ট্রাষ্টৈর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ট্রাষ্টের পক্ষে অতনু চৌধুরী। সমাপনী নৃত্য হাম হোঙ্গে কামিয়াব পরিবেশিত হয়। পরে পহেলগাও সন্ত্রাসী হামলায় মৃতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং এই জঘন্য হত্যা কান্ডের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অশোক কুমার দেব।


