Barak UpdatesHappeningsBreaking News
গভ. গার্লস স্কুলের প্রাক্তনী সমিতি পুনর্গঠিত

ওয়েটুবরাক, ২১ জুন: গত ১৩ জুন শনিবার শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিগত দিনের কার্যকলাপ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার পর সভায় উপস্থিত প্রাক্তনী সদস্যরা কমিটি পুনর্গঠন গঠন করেন।
সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে ডাঃ ডাঃ বিজয়লক্ষী দাস (চৌধুরী)কে মনোনীত করা হয়। ডঃ দেবশ্রী দত্ত হন কার্যকরী সভাপতি। অনুরাধা সেনগুপ্ত সম্পাদিকা পদে মনোনীত হন। শুক্লা বিশ্বাস ও আরতী রায় চৌধুরীকে সহসভাপতি, রূপা দত্ত ও সঞ্জিতা চৌধুরীকে ক্রমে সম্পাদিকা ও সংগীতা দত্তকে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয়।

