Barak UpdatesHappeningsBreaking News
নাসিম আহমেদকে সোনাইয়ে সভাপতি করায় বিক্ষোভ
ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি: সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি পদে নাসিম আহমেদ লস্করকে নিয়োগ করায় এলাকার একাংশ কংগ্রেসির মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাঁরা জেলা সভাপতি সজল আচার্যের কাছে এই সিদ্ধান্ত বদলের দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করেন। এ নিয়ে শিলচর ইন্দিরা ভবনে এ দিন বেশ টানটান পরিস্থিতি ছিল।
তাঁদের অভিযোগ, ব্লক কংগ্রেসের নতুন সভাপতি একজন বিজেপি কর্মী। কবে তিনি বিজেপি ছাড়লেন, কবে কংগ্রেস দলে ফের যোগ দিয়েছেন, এর কোনও হিসাব নেই বলে তারা



