Barak UpdatesHappeningsBreaking News

শিলচরের যানজটের জন্য বাইরের অটোকে দায়ী করলেন শহরের ইলেকট্রিক অটো মালিকরা

ওয়েটুবরাক, ১৫ নভেম্বর: শিলচর শহরে যানজট সমস্যা বেড়ে চলেছে। প্রতিদিন প্রতি মুহূর্তে শহরের বুকে স্বাভাবিক চলাচলের উপায়ই নেই। আগে মানুষ জ্যাম দেখলে গাড়ি থেকে নেমে কাছাকাছি দূরত্বে হেঁটে চলে যেতেন। এখন হাঁটার অবকাশটুকুও নেই। পদচারীদেরও বহু সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়।

এই পরিস্থিতির জন্য শহরবাসী অটোরিকশা চালকদের দায়ী করেন। সামনে পেছনে যেদিকে চোখ যায়, পুরো শহর অটোরিকশায় ভরা। এজন্য শিলচর ইলেকট্রিক অটো রিকশা ওনারস অ্যাসোসিয়েশন বাইরের অটোচালকদের। সাধারণ সম্পাদক পিন্টু শীল, এরাই বেআইনি ভাবে শহরে ঢুকে যানজটের সৃষ্টি করছে। পুলিশ, ট্রাফিক, ট্রান্সপোর্ট এনফোর্সমেন্ট কোনও ব্যবস্থা নিচ্ছে না, এই অভিযোগ এনে তিনি বলেন, এবার আমরাই বাইরের অটো আটকাব। প্রয়োজনে আন্দোলন গড়ে তুলব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker