Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে পজিটিভ ৪৭, পুরনো রোগীর সূত্রেই ধরা পড়ছেন অনেকে47 more tests +ve in Cachar, maximum through contact tracing

২৩ জুলাইঃ বৃহস্পতিবার কোভিড টেস্টের চার দফা ফলাফল বেরিয়েছে। তাতে ৪৭ জন পজিটিভ মিলেছে। অধিকাংশই পুরনো রোগীর সূত্রে ধরা পড়েছেন। আগেই যারা পজিটিভ হয়েছেন, তাঁরা কার কার সংস্পর্শে গিয়েছিলেন, তা খুঁজে দেখেন স্বাস্থ্যকর্মীরা। সংগ্রহ করেন তাদের নমুনা। তাতেই ধরা পড়েন এ দিনের অনেকে। এর মধ্যে রয়েছেন জিরিঘাটের ১২ জন, আসাম রাইফেলস ও মাসিমপুরের সেনা জওয়ান কয়েকজন। রয়েছেন শিলচর মেডিক্যাল কলেজের ৪ স্বাস্থ্যকর্মীও।
এ ছাড়াও শহর-গ্রাম সর্বত্র ছড়িয়ে রয়েছেন এই দিনের কোভিড রোগীরা। ভাগাবাজার, ডার্বি, পয়লাপুলে যেমন এ দিন করোনা সংক্রমিতদের সন্ধান মিলেছে, তেমনি রয়েছে তারাপুর, পুলিশ রিজার্ভ, নরসিংটোলা, মালুগ্রাম, শিবালিক পার্ক, শ্যামানন্দ লেন, সোনাই রোডে। তারাপুরের বিভিন্ন স্থানে এ দিন মোট ৬ জন সংক্রমিত হয়েছেন।




