Barak UpdatesHappeningsBreaking News

শরীর থেকে ছিটকে গেল মাথা, ট্রেনে কাটা পড়ে বীভৎস মৃত্যু শিলচরে

ওয়ে টু বরাক, ৩১ জুলাই : রেলে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার শিলচর তারাপুর ২ নং রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে পরিচয় জানা যায়নি। জানা গেছে, দুল্লভছড়া থেকে শিলচরগামী ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। এই মৃত্যু এতটাই বীভৎস ছিল যে, ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে মাথাটি কয়েক মিটার দূরে ছিটকে গেছে। তবে মৃতদেহ দেখে সন্দেহ করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনাও হতে পারে। দুর্ঘটনার পর খবর পেয়ে ছুটে আসে রেলওয়ে পুলিশ। তাঁরা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker