India & World UpdatesHappeningsBreaking News
শাহের উপস্থিতিতে আজ ঠিক হবে, বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে

ওয়েটুবরাক, ৮ মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউ টাউনে বিকেলে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন। সেখানেই আলোচনার মাধ্যমে বেছে নেওয়া হবে বিধানসভার পরিষদীয় দলনেতা। যেহেতু পশ্চিমবঙ্গের বিধানসভায় এ বার বিজেপি শাসকদলের ভূমিকায় থাকবে, তাই পরিষদীয় দলনেতাই হবেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, শাহ কলকাতায় বসে হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবেন। তার পর শনিবার নতুন সরকার শপথ নেবে।




