India & World UpdatesHappeningsBreaking News
ঢাকায় ফিরলেই জেলে যাবেন হাসিনা : প্রধান কৌঁসুলি

ওয়েটুবরাক, ১৩ জুলাই: “আপনি ডিসেম্বরে আসবেন নাকি জানুয়ারিতে, সেটি আপনার সিদ্ধান্ত। কিন্তু আমরা চাই আপনি আগামীকালই ফিরে আসুন,”—বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম এ কথা বলেছেন। কয়েক দিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।
শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছর মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অনুপস্থিত অবস্থাতেই ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।
আত্মসমর্পণের প্রসঙ্গে প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেন, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ তাঁর থাকবে না বলেও তিনি দাবি করেন।


