Barak UpdatesHappeningsBreaking News

২১ জুলাই প্রকাশিত হবে প্রদীপ দত্তরায়ের তৃতীয় প্রবন্ধ সংকলন

ওয়েটুবরাক, ১২ জুলাই: আগামী ২১ জুলাই, ভাষাশহিদ জগন-জিসু স্মরণ দিবসে ক্লাবরোড স্থিত ইলোরা হেরিটেজ হলে প্রকাশিত হবে আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়ের লেখা তৃতীয় প্রবন্ধ সংকলন ” তিন ভুবনের বাঙালি”।

বিকেল পাঁচটায় আয়োজিত ওই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে লেখক দত্তরায় সকলের উপস্থিতি কামনা করেছেন। প্রসঙ্গত, এটি তাঁর তৃতীয় গ্রন্থ। এর আগে বরাক উপত্যকার বিভিন্ন বিষয় নিয়ে লেখা ‘উপেক্ষিত বরাক’ এবং ‘এখনও কাঁদছে স্বর্ণগর্ভা বরাক’ নামে দুটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker