Barak UpdatesAnalyticsBreaking News

কাঁচাকান্তি মন্দিরে পুজো দিয়ে আজ দুদিনের সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী

ওয়ে টু বরাক, ৩১ আগস্ট : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আজ রবিবার দুদিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে শিলচর আসছেন। আজ ৩১ আগস্ট শিলচরে তাঁর একাধিক অনুষ্ঠান। আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর তিনি শ্রীভূমি জেলার পাথারকান্দিতে গিয়ে একাধিক সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই সফরকালে তিনি ধর্মীয় দর্শন থেকে শুরু করে ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণে মূর্তি উন্মোচন ও জনসভায় অংশগ্রহণ সহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন।

সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী আজ কুম্ভীরগ্রামে বিমানে নেমে শিলচর রওনা দিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে ঐতিহ্যবাহী কাঁচাকান্তি মন্দিরে দর্শন দিয়ে সফরসূচি শুরু করবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে রাঙ্গিরখাড়ি এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করবেন এবং সেখানে এক জনসভায় অংশ নেবেন। এরপর বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন। সন্ধ্যা ৬টায় মুখ্যমন্ত্রী প্রয়াত সাংসদ কমলেন্দু ভট্টাচার্যের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে শিলচর টেনিস ক্লাব পরিদর্শন করবেন।

পরদিন পাথারকান্দির অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী দুপুরে শিলচর হয়ে গুয়াহাটি ফিরে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker