NE UpdatesHappeningsBreaking News
প্রসাদ খেয়ে অসুস্থ ৬০

ধেমাজি, ৭ জুলাই ঃ নামঘরে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৬০ জন। এদের মধ্যে বেশিরভাগ লোককে একটি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী শিবিরে রাখা হয়েছে। তবে সংকটজনক কয়েকজনকে ধেমাজি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে জোনাই ডেকাপাম অরমানলা গ্রামে। সেখানকার শান্তিপুর নামঘরে বুধবার থেকে ভাগবত কীর্তনের আয়োজন করা হয়েছিল।

দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে প্রসাদ গ্রহণ শুরু হয়। এই প্রসাদ খাবার পর থেকেই অনেকের শরীরে জ্বর, গা ব্যাথা, পেট ব্যাথা, বমি ইত্যাদি লক্ষণ দেখা দেয়। কিশোর-কিশোরী সহ এই সংখ্যা প্রায় ৬০ জন হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপরই এদের ডেকাপাম অরমানলা প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী শিবিরে রেখে চিকিৎসা প্রদান শুরু হয়। গুরুতর অসুস্থদের উন্নত চিকিতসার জন্য ধেমাজি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।




