Barak UpdatesHappeningsBreaking News

দীপায়ন শ্রীভূমির প্রভারি, কাছাড়ে বিজয়-সৈকত, নীহারকে নিয়ে সুদীপ হাইলাকান্দিতে

ওয়েটুবরাক, ৪ জুলাইঃ অসমের প্রতিটি জেলায় নতুন করে প্রভারি ও সহ-প্রভারি নিযুক্ত করল বিজেপির অসম প্রদেশ কমিটি। ওই নিযুক্তির মাধ্যমে কাছাড়ের দুই টিকিট-বঞ্চিত ততকালীন বিঘায়ককে বড় ধরনের সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হলো। শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে শ্রীভূমি জেলার প্রভারির গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। ধলাইর প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাসকে নিযুক্ত করা হয়েছে হাইলাকান্দি জেলার সহপ্রভারি পদে। সেখানে প্রভারি নিযুক্ত করা হয়েছে সুদীপ চক্রবর্তীকে। কাছাড় জেলায় প্রভারি পদে মনোনীত হয়েছেন বিধায়ক বিজয় মালাকার। সহপ্রভারি হয়েছেন তুখোড় সংগঠক সৈকত দত্তচৌধুরী। অন্যদিকে শ্রীভূমিতে দীপায়ন চক্রবর্তীর সঙ্গে সহপ্রভারী হিসেবে থাকবেন সুরজ সেন।

প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া কর্তৃক এই নিযুক্তির কথা জানিয়ে সাধারণ সম্পাদক অনুপ বর্মন বলেন, আজ থেকেই নতুন প্রভারি ও সহপ্রভারিদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলায় যে ৭৮জনকে নতুন দায়িত্ব প্রদান করেছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন প্রভারি হলেন বিজয়কুমার গুপ্তা (হাফলং), ভিক্টর দাস (বাকসা), প্রসেনজিত দত্ত (বিলাসীপাড়া), ড. অমিয়কুমার ভুইয়া (বিশ্বনাথ), ড. মৃগাঙ্ক তালুকদার (বঙ্গাইগাঁও), অজয়কুমার রায় (ধুবড়ি), অভিজিত নাথ (পূর্ব কার্বি আংলং), রূপক শর্মা (গুয়াহাটি সিটি), শংকরপ্রসাদ রায় (কোকরাঝাড়), লক্ষ্য কোঁয়র (শিবসাগর), তপন কুমার গগৈ (তিনসুকিয়া)।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker