India & World UpdatesAnalyticsBreaking News

উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণন

নতুনদিল্লি, ১৭ আগস্ট : মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এনডিএ উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন। রবিবার অনুষ্ঠিত বিজেপি সংসদীয় দলের বৈঠকে তার নামের বিষয়ে ঐকমত্যে পৌঁছান এনডিএ নেতারা। এই বৈঠকের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডা এক সংবাদিক সম্মেলন করে রাধাকৃষ্ণনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। রাধাকৃষ্ণন আগামী ২১ আগস্ট মনোনয়ন জমা দেবেন। সেই সময় এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।

সিপি রাধাকৃষ্ণনের পুরো নাম চন্দ্রপুরম পন্নুসামি রাধাকৃষ্ণন। তিনি ১৯৫৭ সালের ৪ মে তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে আরএসএস-এ যোগ দেন। ১৯৯৮ ও ১৯৯৯ সালে কোয়েম্বাটুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। ২০২৩ সালে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে এবং সেদিনই ভোটগণনাও সম্পন্ন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট এবং ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker