Barak UpdatesAnalyticsBreaking News
প্রশান্ত শীলের অকাল বিয়োগে শিল্পাঙ্গনের শোক

ওয়ে টু বরাক, ২২ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার বিশিষ্ট তরুণ চিত্রশিল্পী, বর্তমানে দিল্লী প্রবাসী প্রশান্ত শীল শনিবার ভোর ৫:৩০ টায় দিল্লির এক বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৪৪ বছর। রেখে গেছেন স্ত্রী, তিন ভাই, ভ্রাতৃবধু, ভ্রাতস্পুত্রীদের। তিনি স্বনামধন্য আলোকচিত্রী পার্থ শীলের ছোটভাই।
অমায়িক স্বভাবের প্রশান্তের ছোটবেলা থেকেই চিত্রশিল্পের প্রতি ছিল বিশেষ আগ্রহ। পড়াশোনা সেই চিত্রশিল্প নিয়েই। আসাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি তে গোল্ড মেডেল নিয়ে চলে যান দিল্লিতে। সেখানে প্রতিষ্ঠিত আর্ট গ্যালারি আর্ট কনসাল্ট-এর সাথে যুক্ত হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। দেশ এবং বিদেশে তার কাজ সমানভাবে সমাদৃত। তিনি ছিলেন আর্ট অ্যান্ড ডিল ম্যাগাজিনের অন্যতম পরিচালক।
শিলচরের নামকরা চিত্রকলা প্রতিষ্ঠান শিল্পাঙ্গনের সহ-প্রতিষ্ঠাতা। তাঁর অজস্র ছাত্র-ছাত্রী আজ স্বমহিমায় প্রতিষ্ঠিত। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিচিত মহল সহ বরাকের চিত্রশিল্প মহল। প্রশান্ত শীলের আকস্মিক প্রয়াণে শিল্পাঙ্গনের সবাই শোকাহত, উনার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান শিল্পাঙ্গনের সভাপতি তপোজ্যোতি ভট্টাচার্য তথা শিল্পা্ঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ।



