Barak UpdatesHappeningsBreaking News

প্রধানমন্ত্রী মোদির ৭৫তম জন্মদিনে ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের রক্তদান শিবির গোলদিঘি মলে

আয়োজনে ব্লাড ডোনার্স ফোরাম, সহযোগিতায় হৃদয়, স্মাইল, আমাদের প্রতিশ্রুতি

ওয়ে টু বরাক, ১৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিiর ৭৫তম জন্মদিন উপলক্ষে আসাম সরকার রাজ্যজুড়ে ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ‘সেবা-হি-সমর্পণ: সেবা সপ্তাহ’ পালনের ঘোষণা করেছে। এরই অঙ্গ হিসেবে প্রথম দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর জেলাজুড়ে আয়োজিত হয় দশটি স্বেচ্ছায় রক্তদান শিবির। এরই অর্ন্তগত বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল। কাছাড় ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের ব্লাড সেন্টারের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় দুপুর সাড়ে ১২টা থেকে শিলচর প্রেমতলায় গোলদিঘি মিউনিসিপাল মলের গ্রাউন্ড ফ্লোরে (বাতায়নের পাশে)। শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল, হৃদয় এবং আমাদের প্রতিশ্রুতি।

এদিন প্রদীপ প্রজ্জলন করে শিবিরের উদ্বোধন করেন মুখ্য অতিথি তথা প্রথম মিউনিসিপাল কমিশনার সৃষ্টি সিং। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের সভাপতি গুণজ্যোতি দত্ত, আমাদের প্রতিশ্রুতির সভাপতি বুদ্ধ পাল, স্মাইল এর কর্ণধার সুরজিৎ সোম, রূপম সামাজিক-সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থার সম্পাদক নিখিল পাল, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি ঝুমুর দত্ত প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়া। সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্য অতিথি সৃষ্টি সিং রক্তদানের মত মহতী অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে অংশ গ্রহণ করতে পেরে আনন্দিত বলে মত ব্যক্ত করেন। বিশ্বকর্মা পূজা এবং প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনকে স্মরণ করে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং সহযোগী সংগঠনের সকল সদস্যের পাশাপাশি ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের সকল কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন রক্তদান শিবির আয়োজন করার জন্য। এই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সঙ্গে একটি ছোট দান রক্তদান কিভাবে অনেক লোকের জীবন বাঁচাতে পারে তার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে সংক্ষিপ্ত বক্তব্যে ওই বিশেষ দিনে সবাইকে রক্ত দান করতে আবেদন রাখেন। সেই সঙ্গে গোলদিঘি মল কমিটি সদস্যদের মলটি সুন্দর ভাবে সাজিয়ে তোলার জন্য প্রশংসা করেন এবং আগামীতে আরও বেশী করে সাজানোর কথা বলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের প্রত্যেকেই রক্তবিজ্ঞান এবং রক্তদানের বিভিন্ন উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করে বক্তব্য রাখেন।

একমাত্র মহিলা মৌটুসি বিশ্বাস সহ ৭৭ জন রক্তদান করেন। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় এবং উচ্চ রক্তচাপজনিত কারণে বেশ কয়েকজন রক্তদান করতে পারেননি। এদিন অন্যান্যদের মধ্যে রক্তদান করেন ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক দেবালয় ভাওয়াল, সদস্য দেবরাজ ধর, বিজন নাথ, রাজা রায়, সঞ্জু নাথ ও স্বপন কুমার নাথ, ফোরামের লক্ষীপুর ইউনিটের সহ-সভাপতি নয়নজ্যোতি রায়, হৃদয়ের সম্পাদক কৃষ্ণ কংসবণিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, আমাদের প্রতিশ্রুতির সভাপতি বুদ্ধ পাল, কোষাধ্যক্ষ রাহুল শুক্লবৈদ্য, লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি বিজয় রায় প্রমুখ। প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি মেডেল এবং সার্টিফিকেট, ব্লাড সেন্টারের পক্ষ থেকে উপহার সহ একটি সার্টিফিকেট এবং স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের পক্ষে আরও একটি সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা হয়।

শিবিরকে সফল করে তুলতে অগ্রণী ভূমিকায় ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সহ-সভাপতি রঞ্জিত কুমার মিত্র, সহ সাধারণ সম্পাদক অনুপ দত্ত এবং দেবালয় ভাওয়াল, মহিলা শাখার কার্যকরী সভানেত্রী বুবু চৌধুরী, কোষাধ্যক্ষ গৌরী দেবনাথ, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল বণিক সহ ফোরামের জেলা কমিটির বিভিন্ন পদাধীকারী এবং সদস্যরা। এছাড়াও হৃদয়ের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক কৃষ্ণ কংস বণিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্রাচার্য, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল এবং সদস্য রাজ পাল, আমাদের প্রতিশ্রুতির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অর্পণ কান্তি পাল, সম্পাদক ধনঞ্জয় দাস, কোষাধ্যক্ষ রাহুল শুক্লবৈদ্য এবং স্মাইল এর পক্ষে সুরজিৎ সোম, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি ঝুমুর দত্ত প্রমুখ।

এদিন ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর অঞ্জলি সিংহ, টেকনিশিয়ান সাদিক আহমেদ, জিএনএম নার্স আজিম উদ্দিন সহ বিরাজ সিংহ, কে অনু দেবী প্রমুখ। স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে আয়োজক বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম সহ সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থার কর্তৃপক্ষের হাতে পৃথক পৃথক শংসাপত্র তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিনের শিবিরের সরাসরি সম্প্রচার করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker