Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে টিকিট বণ্টন ঘিরে জেলা কংগ্রেসের সভাপতিকে শারীরিক হেনস্তা

ওয়েটুবরাক, ১০ এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের টিকিট বণ্টন ঘিরে উত্তপ্ত হাইলাকান্দি জেলা কংগ্রেস অফিস। দুদিন ধরেই মারপিটের উপক্রম। ঠেলাধাক্কা, দৌড়াদৌড়ি মুহুর্মুহু ঘটে চলেছে। বুধবার তা মাত্রা ছাড়ায়। একদল বিক্ষুব্ধ কর্মী জেলা সভাপতি সামসুদ্দিন বড়লস্করকে শারীরিক হেনস্তা করে। কেউ তাঁর বুকে ধরেন, কেউ টানেন শার্টের কলার। প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও প্রদেশ সম্পাদক সঞ্জীব রায়ের উপস্থিতিতে দিনভর বৈঠক চললেও ফলাফল দাঁড়ায় শূন্য। প্রার্থী তালিকা চূড়ান্ত করা সম্ভব হয়নি।
সামসুদ্দিন জানান, একক দাবিদার থাকা আসনগুলোতে ওই দাবিদারকেই প্রার্থী করা হয়েছে। বাকিগুলো বৃহস্পতিবার চূড়ান্ত হয়ে যাবে। শারীরিক হেনস্তার জন্য তিনি জেলা যুব কংগ্রেস সভাপতিকে দায়ী করেন।
(ছবি : ফাইল থেকে)



