Barak UpdatesHappeningsBreaking News
ব্রহ্মপুত্র বোর্ডের ধাঁচে বরাক বোর্ড চাইলেন সুস্মিতা

ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : অসমের বরাক নদীকে জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করা হলেও পরিকাঠামোগত কোনও উন্নতি হয়নি। ড্রেজিং প্রকল্প হাতে নিলেও মাঝপথে তা বাতিল করা হয়। রাজ্যসভায় মঙ্গলবার এই অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, এই নদীপথকে ব্যবহার করে দক্ষিণ অসমের আর্থিক উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু সরকার সেদিকে নজর দিচ্ছে না, সদর্থক ভূমিকা নিচ্ছে না। তাঁর দাবি, অবিলম্বে বরাক নদীতে ড্রেজিং বা খনন করা হোক এবং ব্রহ্মপুত্র বোর্ডের ধাঁচে বরাক নদীর উপযুক্ত ব্যবস্থাপনায় বরাক বোর্ড গঠন করা হোক।



