Barak UpdatesHappeningsBreaking News
দশমীর সকালে মেহেরপুরে দুর্ঘটনায় হত ১

ওয়েটুবরাক, ২ অক্টোবর: বিজয়া দশমীর দিনে সকালেই অঘটন ঘটে শিলচরের মেহেরপুর বটেরতল এলাকায়। স্কোরপিও গাড়ির ধাক্কায় প্রাণ, হারালেন লরি চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুজিত দাস ওরফে আবু রাস্তার পাশে তাঁর লরি দাঁড় করিয়ে এর নীচে ঢুকে মেরামত করছিলেন। তখনই দ্রুত বেগে স্কোরপিও চালক লরির পেছনে ধাক্কা মারেন। এত জোরে দুই গাড়ির সংঘর্ষ বাঁধে যে, লরিটি সোজা থেকে আড়াআড়ি হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই পরিচালক আবু একেবারে চিড়াচ্যাপ্টা হয়ে যান। মৃতদেহের এই অবস্থা দেখে স্থানীয় লোকজন স্থির থাকতে পারেননি। ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। পথ অবরোধ করে এই দুর্ঘটনার প্রতিবাদ জানায়। পরে সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।



