India & World UpdatesHappeningsBreaking News
ভারত-মার্কিন বাণিজ্য বৈঠক ‘ইতিবাচক’

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ইতিবাচক হয়েছে । মঙ্গলবার এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । আমেরিকার প্রধান বাণিজ্য আলোচক ব্রেন্ডন লিঞ্চ এবং তার ভারতীয় প্রতিপক্ষ রাজেশ আগরওয়ালের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনাকে ‘ইতিবাচক’ বলে বর্ণনা করেছে ট্রাম্প প্রশাসন ।
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন যে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেছে ।
বাণিজ্য চুক্তির জন্য আলোচনা পুনরায় শুরু হওয়ার ফলে দু’পক্ষের মধ্যে সম্পর্কের মন্দা রোধের প্রচেষ্টার মধ্যে বিভিন্ন বিষয়ে অভিন্ন ভিত্তি খুঁজে বের করার এবং তাদের মত পার্থক্য কমানোর ইচ্ছার ইঙ্গিত পাওয়া গিয়েছে ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করার পর, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে । এর মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপায় আমেরিকা । যদিও প্রথম থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ভারত অন্যায় ও অযৌক্তিক হিসেবে বর্ণনা করেছে ।



