Barak UpdatesHappeningsBreaking News

জমা জলের সমস্যা, বৈঠক করলেও কার্যকর হয়নি সিদ্ধান্ত, স্মারকলিপি

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল: শিলচরের পুর এলাকার জমা জল সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের সঙ্গে প্রশাসনের যৌথ উদ্যোগে গত ২৬ মার্চ অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার দাবি জানাল  প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ, শিলচর।বুধবার কাছাড়ের জেলাশাসক, শিলচর পুরসভার ভারপ্রাপ্ত আধিকারিক, জলসম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকারের নিকট স্মারকপত্র প্রদান করে মঞ্চের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বৈঠকের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

স্মারকপত্র প্রদান কালে মঞ্চের প্রতিনিধিরা বলেন জমাজল সমস্যা সমাধানের যেসব প্রস্তাব সরজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে তৈরি করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের নিকট তুলে ধরা হয় তার পরিপ্রেক্ষিতে একটি টাক্স ফোর্স তৈরি করে তা সমাধানের সিদ্ধান্ত ২৬ মার্চের সভায় গৃহীত হয়েছিল। ট্যাক্স ফোর্সে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি এবং মঞ্চের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়। মঞ্চের পক্ষে এও বলা হয় যে, তারা পরবর্তীতে সোনাই রোডের জমাজল ও মাছিমপুর রোডের বা পাশের এলাকার জমাজল সমস্যা সমাধানের প্রস্তাব সম্বলিত একটি প্রতিবেদন তৈরি করেন। এর প্রতিলিপি আজ তুলে ধরা হয়েছে। প্রতিনিধিরা গত ২৬ মার্চের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার পাশাপাশি নতুনভাবে তৈরি করা উল্লেখিত দুটো স্থানের জমাজল সমস্যা সমাধানের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান। স্মারকপত্র প্রদান কালে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা, মহিতোষ ( আশু) পাল, অভিজিৎ শ্যাম, নন্দদুলাল সাহা, প্রণব দত্ত প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker