Barak UpdatesHappeningsBreaking News
বিশেষ ভাবে সক্ষম মহিলাকে তুলে নিয়ে ধর্ষণ, দুই জেল কনস্টেবল ধৃত

ওয়েটুবরাক, ২৪ মে : ধর্ষণে দোষী সাব্যস্ত হলে শায়েস্তার জন্য যাদের কাছে পাঠানো হয়, এ বার তাঁরাই ধরা পড়লেন গণধর্ষণের অভিযোগে।
অসমের শ্রীভূমি জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা জানান, বিশেষ ভাবে সক্ষম এক মহিলাকে সরকারি আবাসে এনে গণধর্ষণের অভিযোগে অসমের শ্রীভূমি জেলা কারাগারের দুই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। ধৃত হরেশ্বর কলিতা ও গজেন্দ্র কলিতা কারাগার চত্বরে একই আবাসনে বসবাস করেন। ওই আবাসনে মহিলাকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, কারাগার সূত্রেই খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুই কনস্টেবলকে হাতেনাতে ধরে ফেলে। দুইজনেরই বাড়ি গুয়াহাটিতে। পুলিশ বিশেষ ভাবে সক্ষম ওই ধর্ষিতাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করায়।



