Barak UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি-শিলচর নতুন বিমানসূচি ঘোষণা ইন্ডিগোর

ওয়েটুবরাক, ১৬ জুন : গুয়াহাটি ও শিলচরের মধ্যে আরও একটি বিমান চালাবে ইন্ডিগো। সোমবার এ সংক্রান্ত সূচি প্রকাশ করে তাঁরা আগামী ২০ সেপ্টেম্বর থেকে নতুন বিমান চালনার কথা ঘোষণা করে। সে অনুসারে প্রতিদিন সকালে একটি বিমান গুয়াহাটি ও শিলচরের মধ্যে চলাচল করবে।
একইভাবে গুয়াহাটি ও ডিব্রুগড়ের মধ্যে একটি অতিরিক্ত বিমান প্রতিদিন সকালে চালাবে ইন্ডিগো। ২০ সেপ্টেম্বর থেকে দিল্লি ও যোরহাটের মধ্যেও একটি বিমান চলাচল করবে বলে জানানো হয়েছে। শীতের মরশুমে আরও একটি বিমান চালাবে ইন্ডিগো। সেটি চালানো হবে গুয়াহাটি ও নবি মুম্বাইয়ের মধ্যে।
ইন্ডিগো কর্তৃপক্ষ জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তৎপরতার দরুনই এতগুলো নতুন বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এয়ার ইন্ডিয়া শিলচর থেকে পাততাড়ি গুটিয়ে নেওয়ার পরই মুখ্যমন্ত্রী শর্মা জানিয়েছিলেন, ইন্ডিগো সেই ক্ষতি পুষিয়ে দেবে। কিন্তু গুয়াহাটি রুটে অতিরিক্ত বিমান দিলেও কলকাতা রুটে বিমান কমেই গেল। একাংশ যাত্রী প্রশ্ন তোলেন, বিমানের বিশেষ প্রয়োজনীয়তা বর্ষার সময়ে, যখন রাস্তা বন্ধ হয়ে যায় এবং রেল যাত্রাও অনিশ্চিত হয়ে পড়ে। সে সময় বিমান না দিয়ে ২০ সেপ্টেম্বর থেকে কেন?

