Barak UpdatesAnalyticsBreaking News
নভেম্বর-ডিসেম্বরে শিলচরে উড়ালসেতুর শিলান্যাস করতে আসব : হিমন্ত

ওয়ে টু বরাক, ৩১ আগস্ট : শিলচর রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত উড়ালপুল নির্মাণের প্রক্রিয়া চলতি বছরের শেষেই শুরু হবে। রবিবার রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির উন্মোচন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন তিনি বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শিলচরে ফের তিনি আসবেন। আর তখনই তিনি ফ্লাইওভারের শিলান্যাস করবেন।
মুখ্যমন্ত্রী বলেন, শিলচর শহরের পরিধি ক্রমশ বাড়তে থাকায় জনগণ যানজটের কবলে পড়ছেন। এ অবস্থায় এই যানজট দূর করার জন্য ৭০০ কোটি টাকা ব্যয়ে একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটি যাতে যথাযথ রূপায়ণ হয়, সেজন্য তিনি শিলচরের জনগণকে জমি অধিগ্রহণ সম্বন্ধীয় কাজকর্মে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান।



