India & World UpdatesHappeningsBreaking News
রোজগার মেলায় ৫১০০০ চাকরি বিতরণ

ওয়েটুবরাক, ২৫ অক্টোবর: গতকাল শুক্রবার দেশের ৪০টি স্থানে ১৭-তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়। ওই সব জায়গায় ৫১০০০ যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
তিনি বলেন, এ পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে মোট ১১ লক্ষ নিযুক্তি প্রদান করা হয়েছে। এ ছাড়াও, স্কিল ইন্ডিয়া মিশন ও ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি হয়ে চলেছে।


