NE UpdatesHappeningsBreaking News

পুলিশের নিযুক্তি পত্র বিতরণ ৩ ডিসেম্বর, মাধ্যমিক পরীক্ষার্থীদের মিলবে মাসে তিনশো টাকা

ওয়েটুবরাক, ২৭ ডিসেম্বর: পুলিশ বিভাগের বিভিন্ন পদে মনোনীতদের আগামী ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নিযুক্তি পত্র তুলে দেওয়া হবে। সেজন্য সেদিন মনোনীত সবাইকে গুয়াহাটিতে উপস্থিত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার রাতে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে বলেন, “আসার সময় মা বা বাবা একজনকে সঙ্গে নিয়ে আসবেন। ওই মুহূর্তে তাঁরা উপস্থিত থাকলে খুব আনন্দিত হবেন, আপনারাও আনন্দ পাবেন।”

এডিআরই সহ অন্যান্য পদে মনোনীতদের উৎকণ্ঠার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী নিজেই জানান, তাঁদের নিযুক্তি পত্রও তৈরি হচ্ছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ করেন তিনি।

একইসঙ্গে ঘোষণা করেন, এ বারের মাধ্যমিক  পরীক্ষার্থীদের মাসে তিনশো টাকা করে প্রদান করার যে সিদ্ধান্ত নিয়েছিল তাঁর সরকার, এ মাস থেকে তা কার্যকর হবে। আজ ২৮ ডিসেম্বর তারিখেই তাদের প্রথম মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। পরীক্ষা পর্যন্ত প্রতি মাসে এ ভাবেই পেয়ে যাবে তিনশো টাকা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker