Barak UpdatesHappeningsBreaking News

উইমেন্স কলেজ পরিদর্শন করলেন উচ্চশিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর সুমিত্রা দেব

ওয়েটুবরাক, ১১ নভেম্বরঃ আসাম সরকারের উচ্চশিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর সুমিত্রা দেব মঙ্গলবার উইমেন্স কলেজ, শিলচর পরিদর্শন করেন।কলেজে পৌঁছতেই তাঁকে  উষ্ণ অভ্যর্থনা জানান কলেজের গভর্নিং বডির সভাপতি বুদ্ধদেব চৌধুরী, অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি, উপাধ্যক্ষ ড. শান্তনু দাস শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অফিসকর্মী ও ছাত্রীরা।

অধ্যক্ষের দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে শ্রীমতী দেব কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও অফিস কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনাকালে তিনি উল্লেখ করেন, রাজ্য সরকার রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সমস্যাগুলি সমাধানে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি কলেজের পক্ষ থেকে উত্থাপিত নানা সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

 

কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক অগ্রগতির প্রশংসা করে শ্রীমতী দেব বলেন, “উইমেন্স কলেজ, শিলচর পরিদর্শন করে আমি অত্যন্ত আনন্দিত। এখানে শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা উদ্যমী ও নিবেদিতপ্রাণ। ড. তেওয়ারির নেতৃত্বে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও উন্নতি ও সাফল্যের শিখরে পৌঁছাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

উল্লেখ্য, অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি বৈঠকে কলেজের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন, যেমন বর্তমান সময়ে কলেজের সীমিত পরিসরে দৈনিক পাঠদান ও কাজকর্মের অসুবিধা, বিভিন্ন বিভাগে শিক্ষক পদ শূন্য এবং হিন্দি, গণজ্ঞাপন ও বাণিজ্য বিভাগকে সরকারী অনুমোদন দেওয়ার প্রয়োজন, যেগুলি দীর্ঘদিন ধরে স্ব-অর্থায়নে পরিচালিত হচ্ছে। শ্রীমতি দেব কলেজের শ্রেণীকক্ষ, কম্পিউটার ল্যাব, গণজ্ঞাপন বিভাগের ল্যাব, সহ বিভিন্ন দিক ঘুরে দেখেন। ছাত্রীদের সাথে কথা বলতে গিয়ে তাদেরকে মনোযোগ সহকারে শিক্ষালাভের জন্যে উদ্বুদ্ধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker