Barak UpdatesHappeningsBreaking News
সন্ধ্যা ছয়টায় বরাক বইছে ২০.০৯ মিটারে

ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর: বরাক নদীর জলস্তর বেড়েই চলেছে। সন্ধ্যা ছয়টায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর ২০.০৯ মিটারে পৌঁছে। সেখানে বিপদসীমা ১৯.৮৩ মিটার। সকাল নয়টা থেকে দশটার মধ্যেই ওই সীমা পেরোয় বরাক নদী। এরপরও তার ফুঁসে ওঠা অব্যাহত। বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে জল বেড়েছে দুই সেমি। এ বার বাড়ল তিন সেমি। ফলে উপত্যকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুজোর মুখে বন্যার পদধ্বনিতে উদ্বিগ্ন ব্যবসায়ী, পুজো আয়োজক সহ সংশ্লিষ্ট সকলে।



