India & World UpdatesHappeningsBreaking News

ওয়েবসাইটের ক্যাপচায় সমস্যা রয়েছে’, রেলমন্ত্রীকে সামনে পেয়ে অভিযোগ পড়ুয়াদের

ওয়েটুবরাক, ১২ জুন: আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চালু হবে আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট। দীর্ঘদিন ধরে যাত্রীদের অভিযোগ ছিল, টিকিট বুকিংয়ের সময় ওয়েবসাইট ধীরগতির হয়ে যায়, কখনও সার্ভার সমস্যাও দেখা দেয়। সেই সমস্যার সমাধান করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

জয়পুরের এমএনআইটি-তে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার মাঝে এক ছাত্রী আইআরসিটিসি-র ওয়েবসাইটে টিকিট বুকিংয়ের নানা সমস্যার কথা জানান। তিনি রেলমন্ত্রীকে বলেন, ‘টিকিট বুকিংয়ের সময়ে ক্যাপচার সমস্যা হয়। এই ওয়েবসাইটটি সারা দেশে ট্রেন ভ্রমণের টিকিট বুক করার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন। এটা যদি ঠিক করা হয়, ভালো হয় খুব।’ তা শোনা মাত্রই পড়ুয়াদের মাঝে দাঁড়িয়ে কোনও এক সরকারি আধিকারিককে ফোন করেন রেলমন্ত্রী। তাঁর কাছে রেলমন্ত্রী জানতে চান, ৩০ দিনে নতুন ওয়েবসাইট তৈরি করা সম্ভব কি না। উল্টো দিক থেকে তিনি সম্ভবত সদর্থক উত্তরই পেয়েছেন। এর পরেই রেলমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আইআরসিটিসি-র নতুন ওয়েবসাইট চালু হয়ে যাবে।

নতুন প্ল্যাটফর্ম চালু হলে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker